Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
  • মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !
  • মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান
  • সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস বিজিবি’র
  • জীবননগরে নিম্নমানের টিসিবি পণ্য বিক্রির অভিযোগ
  • চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৬, ২০২৪

সপ্তাহ পর যশোর পৌরপার্কে উপচেপড়া ভিড়

সব বিনোদন স্পট চালুর দাবি
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার পর সারাদেশের মত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যশোরের পরিবেশ। দুই, পাঁচ, আট ঘন্টা করে শিথিল রাখা হচ্ছে কারফিউ। সাধারণ মানুষের মধ্যকার উৎকন্ঠা কমতে শুরু করেছে। ইন্টারনেট নির্ভর বিনোদন মাধ্যম সীমিত হওয়ায় খেলার মাঠে দেখা গেছে কিশোরদের। এর মধ্যে সাত দিন পর খুলতে শুরু করেছে বিনোদন স্পটগুলো। তাই গেল এক সপ্তাহ ঘর বন্দি থাকা শিশু কিশোরদের উপচে পড়া ভিড় দেখা গেছে যশোর পৌর পার্কে।

সপ্তাহ পর যশোর পৌরপার্কে উপচেপড়া ভিড়

শুক্রবার বিকেলে যশোর পৌর পার্কে গিয়ে দেখা গেছে পার্কের অধিকাংশ বেঞ্চ জুড়ে বসে আছেন বিনোদনপ্রেমি মানুষেরা। কেউ এসেছেন স্বপরিবারে, কেউ এসেছেন প্রিয় বাচ্চাকে নিয়ে, কেউ এসেছেন প্রিয় বন্ধুদের সাথে। আবার কেউ বা এসেছেন প্রিয়তম কিংবা প্রিয়তমাকে সাথে নিয়ে কিছুটা সময় মনের কথা বলতে।

পৌর পার্কের গেটে কথা হয় চাকরিজীবী শফিকুল ইসলামের সাথে। তিনি বলেন, বেশ কিছুদিন বাচ্চাদের নিয়ে বের হতে পারিনি। শহরে আউটডোরে বাচ্চাদের বিনোদনের সুযোগ কম। তারপর বিনোদন স্পটগুলো বন্ধ ছিলো। আজ ঘর থেকে বাচ্চাটাকে বের করে পৌর পার্কে এনেছি। অন্য বাচ্চাদের সাথে খেলা করল। বাচ্চাটাকে হাসি খুশি দেখে নিজের মনটা ভালো লাগছে।

সপ্তাহ পর যশোর পৌরপার্কে উপচেপড়া ভিড়আশিকুর রহমান নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, বেশ কয়েকদিন কলেজ বন্ধ। ইন্টারনেটও পাচ্ছি না। বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারছি না। মোবাইলে কথা বলে সুবিধা করার মত নেয়। আজ হুট করে শুনলাম পার্ক খোলা। বন্ধুদের সাথে নিয়ে বসে আড্ডা দিচ্ছি।

পৌর পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা আব্দুল মজিদ বলেন, এক সপ্তাহ পর শুক্রবার বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত পার্ক খুলেছি। অনেক লোক আসা যাওয়া করছে। স্বাভাবিক অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি ভিড়।
এদিকে, দড়াটানার ভৈরব নদের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন পার্ক এখনও বন্ধ রয়েছে। কালেক্টরেট পার্কে তালা ঝুলছে। এখনও খুলে দেওয়া হয়নি এই সব বিনোদন স্পটগুলো। এদিন বিকেল বেলা অনেকেই এসে পার্ক বন্ধ দেখে ফিরে গেছেন।

সপ্তাহ পর যশোর পৌরপার্কে উপচেপড়া ভিড়স্বপরিবারে কালেক্টরেট পার্কে প্রবেশের গেটে দাঁড়িয়ে থাকতে দেখে কথা হয় বেসরকারি চাকরিজীবী এনায়েত হোসেন বলেন, শুক্রবার কাজ বন্ধ। পরিবার নিয়ে বের হয়েছি। বাচ্চা দুটো ঘরে থাকতে চাচ্ছে না। এসে দেখি ডিসি আফিস পার্ক, ভৈরব নদের পার্ক বন্ধ। বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে সীমিত পরিসরে হলেও বিনোদন স্পটগুলো খুলে দিলে ভালো হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.