Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইন্টারনেট বন্ধ : প্রবাসীদের সাথে যোগাযোগ করতে না পেরেই উৎকন্ঠায় রাজগঞ্জের স্বজনরা

banglarbhoreBy banglarbhoreJuly 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ সংবাদদাতা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জাকির হোসেন থাকেন মালয়েশিয়ায়। মোবাইল ডাটা ইন্টারনেট বন্ধ থাকায় গত ৬/৭ দিন স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তার স্ত্রী। ওই গৃহবধূ বলেন, তিন বছর ধরে তার স্বামী প্রবাসী। আগে নিয়মিত ম্যাসেঞ্জারে যোগাযোগ হলেও এখন ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছেন না। বিদেশ থেকে আইএসডি ফোন দিলেও ঠিকমত কথা বলা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না। সাত বছরের মেয়ে নিয়ে তিনি বেশ উৎকণ্ঠায় আছেন স্বামীর নিয়মিত খোঁজ নিতে না পেরে।

এই গৃহবধূ একা নন, তার মতো রাজগঞ্জের কয়েক শত মানুষ তাদের প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃষক কামাল হোসেনের ভাই থাকেন সৌদি আরবে। কয়েক দিন ধরে তাদের দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই। কামাল বলেন, চলমান পরিস্থিতিতে আমরা যত দুশ্চিন্তায় আছি আমার মনে আমার চেয়ে বেশি দুশ্চিন্তায় আছে আমার প্রবাসী ভাই। আমরা যে ভালো আছি, এই খবরও তাদের দিতে পারছি না।

কর্মসংস্থানের জন্য রাজগঞ্জ এলাকার শত শত মানুষ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। অধিকাংশ গ্রামে ওয়াই ফাই ইন্টারনেট নেই। গ্রামের মানুষেরা বিভিন্ন মোবাইল কোম্পানির মোবাইল ইন্টারনেট (ডাটা) কিনে ব্যবহার করেন। সেই ডাটা ইন্টারনেট দেশের চলমান পরিস্থিতির কারণে বন্ধ থাকায় প্রবাসিদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্বজনরা। মোবারকপুর গ্রামের সুইটি খাতুনের স্বামী হাবিবুর রহমান মালয়েশিয়া প্রবাসী। সুইটি খাতুন বলেন, আমি গ্রামে বসবাস করি। ইন্টারনেট না থাকার কারণে আমার স্বামীর সঙ্গে ৬/৭ দিন ধরে যোগাযোগ করতে পারছি না। মোবাইল ফোনে সরাসরি কল দিলে কল রিসিভ হয় টাকা কাটে কিন্তু অপরপ্রান্ত থেকে কোনো শব্দ আসে না।

হানুয়ার গ্রামের বৃদ্ধা বিলকিস বেগমের ছেলে ফরহাদ আহমেদ মালয়েশিয়ায় থাকেন। বিলকিস বলেন, আমার ছেলে প্রতিদিন দুইবার ভিডিও কল দিত। কয়েক দিন ধরে আমার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই খুব দুশ্চিন্তায় আছি। ছেলেটা কেমন আছে বা আমরা কেমন আছি কিছুই জানাতে পারছি না। রাজগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মফিজুর রহমান, আলতাপ হোসেনসহ অনেকেই জানিয়েছেন ইন্টারনেট সমস্যার কারণে প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়েছে। সেই সাথে রেমিট্যান্স না আসায় অনেকেই হতাশ হয়ে পড়ছে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত ২৪ জুলাই থেকে ডাটা ইন্টারনেট বন্ধ রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.