Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩
  • যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক
  • আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
  • মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে
  • রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন
  • শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৭, ২০২৪

নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) গভীর রাতে নড়াইল সদরের কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করে। পুলিশ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা করেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কমলাপুর কুণ্ডুপাড়া এলাকায় শ্যামা কুণ্ডুর বাড়ি একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে দুইজন পালিয়ে যায়। পরে নানা ধরনের সরঞ্জাম ও মোটরসাইকেলসহ পাঁচজনকে পুলিশ আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো- নড়াইলের নড়াগাতি থানার মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কোরালিয়া গ্রামের মো. সবুজ (৫৬), খুলনার খালিশপুরের মো. শুভ (২৪) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের আবু সাঈদ মোল্যা (২৫)।

তারা প্রত্যেকেই খুলনার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালায়। তাদের কয়েকজনের নামে খুলনা, বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এলাকার গরু চুরি এবং নানা ধরনের ডাকাতির কাজে তারা জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩

যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক

আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.