Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বৃষ্টিতে ক্রেতা সমাগম কম কাঁচা বাজারে

 রাজগঞ্জে সুযোগ বুঝে দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা
banglarbhoreBy banglarbhoreআগস্ট ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
যশোরে সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে ভিড় কমেছে কাঁচা বাজারে। প্রয়োজনীয় খাদ্য সামগ্রি কিনতে আসা ক্রেতার সংখ্যাও হাতে গোনা। কাঁচা বাজারে ভিড় না থাকলেও পর্যাপ্ত তরি তরকারির আমদানি দেখা গেছে। ক্রেতার চাপ কম থাকাতে বসে বসে সময় পার করছেন বিক্রেতারা।

শুক্রবার শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি কম। সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরি তরকারিতে ভরপুর কাঁচা বাজার। এদিন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি মিষ্টি কুমড়া ৩৫ থেকে ৪০ টাকা, কচুরমুখি ৫০ টাকা, আমড়া ৪০ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, কলা ৬০ টাকা, পটল ২০ থেকে ৩০ টাকা, উঁচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, শুকনো মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকা, আলু ৬০ টাকা, লাউ ৩০ থেকে ৩৫ টাকা(পিস), বেগুন ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ২০০ টাকা, শশা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে গরুর মাংস ৭৫০ টাকা, ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১শ ৫০ টাকা, জাত ভেদে মুরগির মাংস ১৮০ থেকে ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বড় বাজারের কাঁচামাল বিক্রেতা আব্দুল কালাম বলেন, কাঁচামালে তরকারির আমদানি বেড়েছে। তাছাড়া সবজির দাম কমতে শুরু করেছে। ভারত থেকে এলসি কাঁচা মরিচ আসছে। আজকের বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে।
রিফাত হোসেন নামে অন্য এক বিক্রেতা বলেন, সারাদিন বৃষ্টির কারণে বাজারে লোক আসতে পারেনি। শুক্রবার ছুটির দিন থাকলেও বেঁচা বিক্রি তেমন হচ্ছে না। এখন মোকামে সবজি পাচ্ছি। বাজারে চাহিদা মোতাবেক সবজি আছে। কিছু সবজির দাম কমেছে।

বায়জিত বোস্তামি নামে একজন ক্রেতা বলেন, কাঁচা মরিচ, বেগুনসহ কয়েকটা সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। ৪০ থেকে ৬০ টাকা কেজির মধ্যে বেশ কিছু তরকারি আছে। বৃহস্পতিবার মরিচের দাম ১২০ টাকা ছিলো। একদিনের ব্যবধানে ৬০ টাকা কেজিতে বেড়েছে। বৃষ্টির ভিতরেও বাজার করতে আসতে হলো ছুটির দিন ছাড়া বাজার করার জন্য হাতে সময় কম থাকে।

রাজগঞ্জ সংবাদদাতা জানান, বৃষ্টির দোহাই দিয়ে রাজগঞ্জের সবজির বাজারে যেন আগুন লাগিয়েছেন ব্যবসায়িরা। সবজির বাজার ঘুরে দেখা যায়, পটল প্রতি কেজি ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, কুমড়া ৩৫ টাকা, কিয়া ৩০ টাকা, কচুর লতি ৪০ টাকা, ওল ৮০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, আমড়া ৩০ টাকা, আলু ৭০ টাকা, করলা ১০০ টাকা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.