Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২১, ২০২৪

দু’দফা অস্ত্রোপচারেও গুলি বের করা যায়নি চোখ থেকে

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ঢাকার রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট চোখে রাবার বুলেট বিদ্ধ হয় যশোরের মনিরামপুর ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের আহাদ আলীর। বাঁ চোখে গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। এর পর দুই দফা অস্ত্রোপচার করা হলেও আহাদের চোখ থেকে গুলি বের করতে পারেননি চিকিৎসকরা। ফলে হাসপাতাল থেকে স্বজনরা তাঁকে বাড়ি নিয়ে এলেও এখন পর্যন্ত চোখে অসহ্য যন্ত্রণা নিয়ে ছটফট করছেন আহাদ। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না।

আহাদের বাবার নাম সাহেব আলী। ২৭ বছর বয়সী আহাদ যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে বিসিএস পরীক্ষা দিতে ঢাকার মালিবাগে একটি কোচিং সেন্টারে সম্প্রতি ভর্তি হয়েছিলেন। কোচিং সেন্টারের পাশেই একটি মেসে থাকতেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ক্রমে এ আন্দোলন সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নিলে সেখানেও আহাদ যোগ দেন। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। কিন্তু গণঅভ্যুত্থানের সে বিজয় আহাদ উপভোগ করতে পারেননি।

গত শুক্রবার মনিরামপুরে আহাদ আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, চোখের যন্ত্রণায় কাতরাচ্ছেন। ছেলের যন্ত্রণা দেখে পাশে বসে থাকা মা রাজিয়া বেগমের চোখ থেকেও গড়াচ্ছে অশ্রু। কাঁদতে কাঁদতে ৫ আগস্টের বর্ণনা দেন আহাদ। ওই দিন সকালে মেসে থাকা অন্য সহপাঠীদের সঙ্গে তিনি ঢাকার রামপুরায় মিছিলে অংশ নেন। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়ে পুলিশ গুলি চালায়। আহাদ বাঁ চোখে গুলিবিদ্ধ হন।

সহপাঠীরা তাঁকে উদ্ধারের পর মালিবাগের খিদমাহ চক্ষু হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা পরামর্শ দেন, অস্ত্রোপচার করে গুলি বের করতে হবে। আহাদের বড় ভাই কলেজশিক্ষক মুরাদ হোসেন জানান, চিকিৎসকের পরামর্শে আহাদকে ভর্তি করা হয় গ্রিন রোডের ভিশন চক্ষু হাসপাতালে। সেখানে দুই দফা অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকরা আহাদের চোখ থেকে গুলি বের করতে পারেননি। তাই আহাদকে গ্রামের বাড়ি নিয়ে এসেছেন।

আহাদ আলী আক্ষেপ করে বলেন, আমরা ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, কিন্তু তার ফায়দা লুটছে একটি পক্ষ। এখন পর্যন্ত কেউ আমার খোঁজখবর নেয়নি। তাই আন্দোলনে সফলতার কোনো আনন্দ আমাকে স্পর্শ করছে না। আমার সুস্থতা ও লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন স্বজনরা।

মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন বলেন, আহাদ আলীর বিষয়টি জানা ছিল না। তাঁর চিকিৎসায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.