Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
  • যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
  • লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
  • জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
  • মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিস্কার

banglarbhoreBy banglarbhoreAugust 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি কামরুল ইসলাম মেজোকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। একই ওয়ার্ডের কর্মী সাউদ আল ড্যানিকে প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে।

বৃহস্পতিবার নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, কামরুল ইসলাম মেজো পুলিশের তালিকায় শীর্য সন্ত্রাসী হিসেবে পরিচিত। ২০০০ সালের দিকে ওই এলাকার নাসুয়া বাহিনীর ক্যাডার ছিল মেজো। পরে জেল বিদ্রোহে নাসুয়ার মৃত্যু হবার পর সন্ত্রাসী দলের কর্তৃত্ব নেয় মেজো। এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ এমন কোন অপরাধ নেই যে মেজো ও তার দলবল করেনি।

সর্বশেষ গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হবার পর আবারও সন্ত্রাসী কার্যকলাপে নামে কামরুল ইসলাম মেজো। বকচর হুশতলায় আবারও জমি দখলে নেমেছেন তিনি। মিনিবাস মালিক সমিতি দখলেও রয়েছে তার হাত। এসব অভিযোগ বিএনপির শীর্য পর্যায়ে আসলে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু জানান, বিএনপি সব সময় জনগণের দল হিসেবে পরিচিত। আমরা সব সময় নেতা-কর্মীদের বলেছি আওয়ামী লীগের মতো আচরণ করলে হবেনা। জনগণে বিরুদ্ধে যায় এমন আচরণ করা যাবেনা। যারাই অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরেশ্বরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

November 30, 2025

চৌগাছায় নাগরিক ঐক্য’র নারী সমাবেশ

November 29, 2025

আধুনিক যশোরের রূপকার তরিকুল ইসলাম

November 3, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.