Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপির বিজয় মিছিল, পুষ্পস্তবক অর্পণ
  • কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
  • নড়াইলে ছদ্মবেশে পুলিশি অভিযান, ডাকাত সর্দার গ্রেফতার
  • মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল : জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার ও শাস্তি দাবি
  • যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
  • যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্যামনগরে গণমিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

মাগুরায় ছাত্র আন্দোলনে শহীদ পরিবারকে অর্থক সহায়তা

banglarbhoreBy banglarbhoreAugust 25, 2024Updated:August 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে রোববার বিকেল ৪ টায় সার্কিট হাউজ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পরিচালক, যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হুসাইন, খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি খুলনা জেলা অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাগুরা জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইদ বাচ্চু, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপক আশরাফ হুসাইন, খায়রুল ইসলাম, ইব্রাহিম বিশ্বাস, অধ্যাপক রবিউল ইসলাম, সদর আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, অধ্যাপক ফখরুদ্দিন মিজান, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা কবীর হুসাইন, মোল্লা মিজানুর রহমানসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচসহ সাথে থাকার আশ্বাস দেয়া হয়।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা ও মাগুরায় মোট নয় জন নিহত হয়। এর মধ্যে মেহেদী হাসান রাব্বি, ফরহাদ, রাজু, সুমন, আহাদ, আল-আমিন, আসিফ ইকবাল, মুস্তাকিম বিল্লাহ, মারুফ শহীদ হন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার মাধ্যমে তাদের প্রত্যেকের পরিবারকে নগদ দুই লাখ টাকা করে অনুদান দেয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপির বিজয় মিছিল, পুষ্পস্তবক অর্পণ

August 6, 2026

কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

August 6, 2026

নড়াইলে ছদ্মবেশে পুলিশি অভিযান, ডাকাত সর্দার গ্রেফতার

August 6, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.