Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৯, ২০২৬

১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের সুযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের সুযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদকক
সারাদেশের ন্যায় যশোরেও উত্তাল হয়ে উঠেছে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। ১০ম গ্রেডের চাকরিতে বিএসসি ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ দেয়ার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে নেমেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ফলে নির্ধারিত কোনো পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেননি। যে কারণে পুরো ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়ে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা সম্পন্ন করার পর দীর্ঘদিনের বাস্তবমুখী ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতেই তারা ১০ম গ্রেডে চাকরির উপযুক্ত। অথচ নতুন নীতিমালার মাধ্যমে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের সুযোগ দেয়া হয়েছে। যা ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে চরম বৈষম্য সৃষ্টি করছে।

সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের মাঠপর্যায়ের কাজের জন্য বিশেষভাবে দক্ষ করে গড়ে তোলা হয়। ১০ম গ্রেডের চাকরি ঐতিহ্যগতভাবে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত ছিল। হঠাৎ এই সিদ্ধান্ত আমাদের কর্মক্ষেত্র সংকুচিত করবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন করবে।

তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.