Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
  • নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বর্ধিত পানি বিল বাতিলের সিদ্ধন্ত যশোর পৌরসভার

banglarbhoreBy banglarbhoreSeptember 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নাগরিকদের আন্দোলনের মুখে বর্ধিত পানি বিল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যশোর পৌরসভা। রোববার পৌরসভার মাসিক সভায় এই সিন্ধান্ত নেন প্রতিষ্ঠানটির প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান। এর আগে পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের পহেলা জুলাই থেকে চলমান বিলের সঙ্গে আরো ৩০ টাকা বর্ধিত বিল নির্ধারণ করা হয়। প্রতিবাদে এক মাসের মধ্যে বর্ধিত পানি বিল বাতিল করার আল্টিমেটাম দেয় পৌর নাগরিক কমিটি। সর্বশেষ একই দাবিতে স্মারকলিপিসহ দাবি না মানা পর্যন্ত পৌরবাসীকে পানির বিল না দেয়ার আহ্বান জানান তারা।
যশোর পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান বলেন, ‘পৌরবাসীর নাগরিক সুবিধা না বাড়িয়ে এখন কোন কিছুর দাম বৃদ্ধি করার যৌক্তিকতা দেখি না। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, পূর্বের দামেই পৌরবাসী তাদের পানির বিল দেবেন। এখন আমরা লক্ষ্য নিয়েছে পৌরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি করার।’
জানা যায়, যশোর পৌরবাসী পৌর করের ১০ ভাগ পানি কর দেয়। পৌরসভা পানি সেবা দেয় না। পৌরবাসীদের পানি কিনে নিতে হয়। অভিযোগ আছে, পৌরসভার সাপ্লাইয়ের পানির কোন জোর নেই এবং অস্বাস্থ্যকর। পৌরসভা জোর করে পানি সংযোগ নিতে বাধ্য করে। সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলেও বিচ্ছিন্ন করে না। সম্প্রতি বিদ্যুৎ মূল্য বৃদ্ধির অজুহাতে ৩০ টাকা বিল একতরফাভাবে বৃদ্ধি করেছে- এটা গোদের উপর বিষফোঁড়া বলে মনে করছেন পৌরবাসী।
পৌর নাগরিক কমিটি যশোরের সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, বিদ্যুৎ বিল আমাদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়েছে। বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণে সকল জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের আয় বৃদ্ধি পায়নি। তাই বর্ধিত পানি বিল বাতিল করার জন্য আন্দোলন করেছি। শেষমেষ পৌরসভা সেটি বাতিল করেছে। পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনের মুখে বর্ধিত পানি বিল বাতিল করলেও পৌরসভার অতীত কাজের তদন্ত করে দুর্নীতিবাজ জনপ্রতিনিধি, কর্মচারিদের বিচার করা, সকল ওয়ার্ডের রাস্তা, ড্রেন সংস্কার করা এবং পানির সংযোগ ঐচ্ছিক করার দাবি জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী

    August 16, 2026

    ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি

    August 16, 2026

    নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.