Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদৎবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreSeptember 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদাদতা
যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার যশোরের শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠের সমাধীস্থলে বিজিবি, উপজেলা প্রশাসন, নূর মোহাম্মাদের পরিবার, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে বীরের সম্মানে সমাধীস্থলে গার্ড অব অনার, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর ফারজিন ফাহিম, সহকারী পরিচালক (এডি) মাসুদ রানা, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, নুর মোহাম্মদের দৌহিত্র নিয়ামুল ইসলাম উৎস, কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মাহবুব আলম, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, নুর মোহাম্মদ কওমী মাদ্রাসার পর্ষদের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, জান্নাতা খানম মহিলা কওমী মাদ্রার মোহতামিম মাওলানা কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তির্গ।
নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা (বর্তমান নাম নূর মোহাম্মদনগর) গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের (৫ সেপ্টেম্বর) যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। পরে শার্শা উপজেলার সীমান্তবর্তী কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.