Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছা উপজেলা বিএনপি :  উৎসবমুখর ভোটে নেতৃত্ব নির্বাচন সালাম-হাসান প্যানেল বিজয়ী

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে দীর্ঘলাইনে দাঁড়িয়ে যশোরের চৌগাছা উপজেলা বিএনপির শীর্ষ তিনটি পদে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করলেন তৃণমূলের নেতাকর্মীরা। নির্বাচনে সালাম-হাসান প্যানেলের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদকের দুটি পদে অ্যাড. আলীবুদ্দিন খান ও মোস্তাফিজুর রহমান মোস্তাক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ডিভাইন সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৭২জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি পদে ৪০৬ ভোট নির্বাচিত হয়েছেন সালাম। তার প্রতিদ্বন্দ্বি জহুরুল ইসলাম পেয়েছেন ৩৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাসুদুল হাসান ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ইউনুচ আলী পেয়েছেন ৩১৫ ভোট। সাংগঠনিক সম্পাদক দুটি পদে অ্যাভোকেট আলীবুদ্দিন খান (৪৬১ ভোট) ও মোস্তাফিজুর রহমান মোস্তাক (৪শ’ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আজিম উদ্দিন পেয়েছেন ২৭০ ভোট।

ভোটাররা জানান, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় খুশি তারা।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ভোটের মাধ্যমেই প্রত্যেকটি কমিটি গঠন করা হয়। দলের ভিতরে গণতন্ত্রের চর্চা রয়েছে। ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে ইউনিয়ন কমিটি, ইউনিয়ন পর্যায়ের নেতাদের ভোটে উপজেলা কমিটির নেতা নির্বাচিত করা হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.