Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘কোমর ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে যশোরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। বিশ্বের ১২৮টি দেশের ন্যায় বাংলাদেশেও একযোগে দিবসটি পালিত হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এর উদ্যোগে রোববার সকাল সাড়ে নয়টায় যশোর কালেক্টর ভবনের দ্বিতীয় তলায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন আলম। পরবর্তীতে সকাল দশটায় কবুতর উড়িয়ে র‌্যালির উদ্ভোধন করেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে র‌্যালিটি যশোর কালেক্টর ভবন থেকে শুরু হয়ে যশোর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এছাড়া র‌্যালিতে অংশগ্রহণ করেন যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হারুন অর রশীদ, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও যবিপ্রবি শিক্ষক ডা. কাজী মো. এমরান হোসেন, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. এহসানুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও অনার্স ও মাস্টার্সে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে জনসচেতনামূলক র‌্যালি শেষ করে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও সকল শিক্ষকবৃন্দ। মানববন্ধনে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সমন্বয়ক রাশেদ খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যবিপ্রবি শিক্ষার্থী মোঃফরিদ হাসান।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস সমন্ধে জানতে চাইলে রাশেদ খান বলেন, আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সকলকে ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। যাদের ৪ বছর একাডেমিক ও একবছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ মোট ৫ বছরের ডিগ্রি রয়েছে তারাই একমাত্র ফিজিওথেরাপিস্ট। যশোর শহরের অলিতে গলিতে ব্যাঙেরছাতার মতো অসংখ্য ভুয়া ফিজিওথেরাপি সেন্টার স্থাপন হয়েছে। দেশের মানুষ সেখানে চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। এমনকি যশোর সদর হাসপাতালে একদল কুচক্রী মহল প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভুয়া ফিজিওথেরাপিস্টদের দিয়ে চিকিৎসা দিচ্ছেন। এতে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন তিনি আহ্বান জানান ৫ বছর মেয়াদি যোগ্য ফিজিওথেরাপিস্টদের দ্রুত সরকারি হাসপাতালগুলোতে নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশের মানুষকে সঠিক চিকিৎসা প্রদানের।
মানববন্ধন শেষে যশোর প্রেসক্লাবে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ফ্রী ফিজিওথেরাপি হেলথ্ ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এতে যশোর শহরের প্রায় দুই শতাধিক মানুষ চিকিৎসা সেবা নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.