Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহর জুড়ে গাড়ির গড়াগড়ি
  • যশোরে গোডাউনে মিলল বিপুল সংখ্যক আমেরিকান মোটরসাইকেল
  • জমি দখল নিয়ে সংঘাত : স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি
  • স্ত্রীসহ শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ধসে পড়েছে ঝাঁপা সেতুর সংযোগ সড়ক
  • যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাষা দিবসের আলোচনা সভা
  • হলদে পাখি অ্যাক্টিভিটি প্যাকে জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
  • মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে “যশোর বিপ্লবী ছাত্র-জনতা”র ইফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবি শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ নেছার উদ্দিন ও তার স্ত্রীকে আটকে রেখে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা। বুধবার বেলা ১১ টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। গত সোমবার রাতে যশোর শহরের কাঁঠালতলা এলাকায় আলমগীর কবিরের বাসায় ওই শিক্ষার্থী ও তার স্ত্রীকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় পরের দিন মঙ্গলবার ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় মামলা করলে অভিযুক্ত বাড়িওয়ালার স্ত্রীকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মানববন্ধনে বক্তারা জানান, যশোর শহরের কাঁঠালতলা এলাকার আলমগীর কবীরের শিশু সন্তানকে বাড়িতে গিয়ে পড়াতেন যবিপ্রবির শিক্ষার্থী নেছার উদ্দিন। কিন্তু গত চার মাস যাবৎ তার বেতন দেন না আলমগীর কবীর। এ নিয়ে তিনি কবীরের স্ত্রী তানিয়া আলমকে বারবার তাগাদা দিলেও তিনি টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি সোমবার ওই শিক্ষার্থী তার স্ত্রীকে সাথে নিয়ে শিশু শিক্ষার্থীর মা তানিয়ার কাছে যান। এ সময় তিনি পাওনা ১৬ হাজার টাকা চান। কিন্তু তানিয়া এ টাকা দিতে রাজি হন না। এসব বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তিনি তার স্বামী আলমগীর কবীরকে ডেকে এনে তাদেরকে আটকে রেখে ব্যাপক মারপিটে জখম করে। তার স্ত্রীর শ্লীলতাহানী ঘটায়।

স্থানীয়রা জানান, তারা মারপিটের খবর শুনে ওই বাড়িতে যান। এরপর নেছার যবিপ্রবিতে তার বন্ধুদের খবর দেন। এ সংবাদ শুনে যবিপ্রবি থেকে তাদের বন্ধুরা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে। পরে আরও শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বিষয়টি তারা সেনাবাহিনী ও পুলিশকে জানালে ঘটনাস্থলে দুটি বাহিনীর সদস্যরা হাজির হয়ে পরিস্থিি নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় মামলা করে। অভিযুক্ত আলমগীর কবিরসহ ৬ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে তার স্ত্রীকে আটক করা গেছে। বাকিদের আটকের ব্যাপারে অভিযান চলমান রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শহর জুড়ে গাড়ির গড়াগড়ি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

যশোরে গোডাউনে মিলল বিপুল সংখ্যক আমেরিকান মোটরসাইকেল

ফেব্রুয়ারি ২২, ২০২৬

জমি দখল নিয়ে সংঘাত : স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.