Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর-৫ আসন : ধানের শীষ তৃতীয়
  • যশোর-৬ আসন : জামায়াতের মোক্তার আলীর জয়ী
  • খুলনা-৫ : হেরেছেন জামায়াত প্রার্থী পরওয়ার
  • যশোর – ২ আসন : জিতেছেন জামায়াতের ডা. ফরিদ
  • খুলনা-৬ আসনে ধানের শীষ পরাজিত
  • সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার গাজী নজরুল ইসলাম জয়ী
  • যশোর-১ আসনে জয়ী দাঁড়িপাল্লা
  • যশোর-৩ আসনে জয়ী বিএনপির অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভেজাল লুব্রিকেন্ট গুদাম শনাক্ত করলো শিক্ষার্থীরা

ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জালে ধরা পড়েছে একটি ভেজাল লুব্রিকেন্ট (মবিল) গুদাম। প্রথমে সেখানে শিক্ষার্থীরা গেলে গুদামের কর্মচারীরা তাদেরকে লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়েছে। পর খবর পেয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে ওই ভেজাল মবিলের গুদামে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অফিসের কর্মকর্তা।

এ সময় ওই গোডাউন মালিক ভেজাল মবিল ব্যবসার দায়ে গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আর যদি নির্ধারিত সময়ে জরিমানা না দিতে পারে তাহলে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, স্থানীয়দের অভিযোগ বেলা ১১টার দিকে ভেজাল মবিলের গোডাউনে অনুসন্ধান করতে গেলে শিক্ষার্থী তামিম আবু ওমামা ও শিল্পী খাতুনকে গোডাউনের কর্মচারীরা লাঞ্ছিত করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে বারান্দিপাড়ায় একটি ভেজাল মবিলের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনে ভেজাল মবিল ও মবিল প্যাকেটজাত করার ক্যান ও বিভিন্ন মবিল কোম্পানির স্টিকার পাওয়া যায়। এ ঘটনায় গোডাউন মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় র‌্যাব ও পুলিশের একটি টিম ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর-৫ আসন : ধানের শীষ তৃতীয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

যশোর-৬ আসন : জামায়াতের মোক্তার আলীর জয়ী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

খুলনা-৫ : হেরেছেন জামায়াত প্রার্থী পরওয়ার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.