Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৩০ নভেম্বর যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন

banglarbhoreBy banglarbhoreSeptember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আগামী ৩০ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর এ তফসিল ঘোষণা করা হয়। তফসীল অনুযায়ী আগামী ১৯ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি এবং ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দিতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ নভেম্বর।
এর আগে গত ৭ সেপ্টেম্বর আপিল বোর্ড ও নির্বাচন বোর্ড গঠন করা হয়েছিল। সংস্থার প্রশাসক ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন সাক্ষরিত এক পত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আপিল বোর্ডের আহবায়ক করা হয়। এ ছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে সদস্য করা হয়।
এদিকে, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নির্বাচন বোর্ডের আহবায়ক এবং সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদকে সদস্য করা হয়।
গত ২৭ আগস্ট যশোর চেম্বার অব কমার্সের প্রশাসকের মেয়াদ বাড়ানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ সাক্ষরিত এক পত্রে প্রশাসকের মেয়াদ ৪ মাস (১২০ দিন) বৃদ্ধি করে নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়। নির্বাচনের ৯০ দিন পূর্বে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন এবং ৮০ দিন পূর্বে তফসিল ঘোষণা করতে বলা হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বারের প্রশাসক এসএম শাহীন বলেন, আগামী ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।
রাজনৈতিক প্রভাব ও আদালতে মামলা থাকার কারণে গত এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয় না। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চলছে। ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.