Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

banglarbhoreBy banglarbhoreSeptember 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে রোববার পর্যন্ত ২৫০জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রিও মজুদ আছে। এছাড়াও বেনাপোল বন্দরে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ যশোর জেলা উন্নয়ন সমন্বয় সভায় একথা জানানো হয়।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এই সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেন, জেলায় এ পর্যন্ত প্রায় ২৫০ আক্রান্ত হয়েছে এবং বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি জানান, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রিও মজুদ আছে। এছাড়াও বেনাপোল বন্দরে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সভা থেকে জেলায় নির্মাণাধীন মডেল মসজিদগুলোর দ্রুত নির্মাণে অগ্রাধিকার দিতে ইউএনওদের প্রতি আহবান জানানো হয়। সভা থেকে সরকারের সংস্কার কাজে গুরুত¦ দেয়ার জন্যেও সকলের প্রতি আহবান জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি রফিকুল হাসান, ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন আর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.