Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ
  • অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক
  • যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
  • মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
  • নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
  • অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮
  • বক্তব্য এডিট করে অপপ্রচারের প্রতিবাদ সাইফুর রহমান শিপলুর
  • নিখোঁজের ৫ দিন পর নবগঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শুকুর হত্যা : ফন্টু, বিপুল, মিলন, শাহী, জিসানসহ ১০জনের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreSeptember 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের খড়কি এলাকার কামরুজ্জামান শুকুর ওরফে বাবু হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। ঘটনার আট বছরের মাথায় ভুক্তভুগি শুকুরের বাবা মতিয়ার রহমান বাদী হয়ে ১০ জনকে আসামি করে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান ফন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলার জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সাধারণ সম্পাদক সাল সাবিল আহম্মেদ জিসান, শাহ আব্দুল করীম রোডের জহিরের ছেলে তৌহিদ, মিশনপাড়ার রাজা মিয়ার ছেলে রাজিব, মাগুরা জেলার শালিখা উপজেলার নাঘোসা গ্রামের নুর ইসলাম নাহিদ, যশোর শহরের খড়কি হাজামপাড়ার বর্মন, শার্শা উপজেলার সাড়াতলা গ্রামের রাশেদ।
অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ বিষয়ে কোতোয়ালি থানায় কোনো মামলা হয়েছে কিনা তা জানিয়ে আদালতে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, শুকুর ব্যবসা বাণিজ্য করতেন। অন্যদিকে আসামিরা প্রায় রাতেই এমএম কলেজের আসাদ হলে মদ, ফেনসিডিল ও ইয়াবা সেবন করতেন। আসামিরা প্রায় শুকুরকে মাদক এনে দিতে বলতেন। কিন্তু শুকুর তাদের কথা শুনতেন না। এসব বিষয়ে শক্রতা শুরু হয়। একপর্যায় আসামিরা শুকুরকে হত্যার পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে ২০১৬ সালের ৬ নভেম্বর বিকেলে জিসান শুকুরকে আসাদ হলের মধ্যে ডেকে নিয়ে যায়। এরপর ফন্টু ও মিলনের হুকুমে অন্য আসামিরা শুকুরকে রড দিয়ে বেধড়ক মারপিট করে। শাহী শুকুরকে রড দিয়ে মারপিট করে একই সময় ড্রিল ম্যাশিন ডান পায়ের হাটুর উপরে ছিদ্র করে দেয়। অন্য আসামিরাও শুকুরকে মারপিট করে। নুর ইসলাম নাহিদ ও বর্মণ শুকুরের হাত ও পায়ের নখ উঠিয়ে ফেলে। এরপর আসামিরা শুকুর মারা গেছেন ভেবে চলে যান। পরে আশপাশের লোকজন এসে শুকুরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর রাত ১১.৫৫ মিনিটে মৃত্যুবরণ করেন শুকুর। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ মামলা নেয়নি। এছাড়া বিভিন্ন ধরনের হুমকি ধামকির ফলে মামলা করার সাহসও পাননি। পরিস্থিতি অনুকূলে আসায় তিনি আদালতে মামলা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ

    November 24, 2026

    অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক

    November 24, 2026

    যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.