Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তালায় মানববন্ধন
  • পাইকগাছায় মাসিক সমন্বয় সভা ও বিদায়ী শিক্ষা কর্তার সংবর্ধনা প্রদান
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

সাবেক এমপি রণজিৎ রায়, সাবেক এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতাকে তুলে নিয়ে চাঁদা আদায় ও পায়ে গুলি
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২০, ২০২৪Updated:সেপ্টেম্বর ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় এক বিএনপি নেতাকে বাড়ি থেকে উঠিয়ে থানায় নিয়ে চাঁদা আদায় ও পায়ে গুলি করার অভিযোগে যশোর আদালতে সাবেক এমপি রণজিৎ রায় ও পুলিশ সুপার আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনার আট বছর পর বৃহস্পতিবার মামলাটি করেছেন বাঘারপাড়া নলডাঙ্গা গ্রামের ভিকটিম আবু ইসা।

মামলার অন্য আসামিরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম (খ সার্কেল), বাঘাপাড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ ছয়রুদ্দীন আহম্মেদ, এসআই হান্নান শরীফ, এসআই সোহাগ, এএসআই মাসুদুর রহমান, এএসআই শরিফুল ইসলাম, কনস্টেবল আবু তালেব, সেলিম, আবু সাইদ, মাহাবুবুল আলম, নলডাঙ্গা গ্রামের মফেজ গাজীর ছেলে ইউনুস, মৃত খালেক বিশ্বাসের ছেলে বাকু বিশ্বাস, কৃষ্ণনগরের বদর মন্ডলের ছেলে সালাম মন্ডল।

অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী রুহিন বালুজ।

মামলায় বাদী উল্লেখ করেন, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ২০১৬ সালের ১০ জুন রাত ১০ টার দিকে এমপি রণজিৎ রায়, ইউনুস, বাকু বিশ্বাসের ইন্ধনে একদল পুলিশ তার বাড়িতে হানা দেয়।

পরে জোর করে তাকে বাঘারপাড়া থানায় নিয়ে যান। একই সাথে আবু ইসার পরিবারকে থানায় আসতে বলে। পরে স্বজনেরা ওসির সাথে কথা বললে তিনি জানান, ১০ লাখ টাকা লাগবে অন্যথায় ইসাকে ক্রসফায়ারে দেয়া হবে। বাধ্য হয়ে স্বজনের দুই লাখ টাকা ওসির হাতে তুলে দেন। ওই টাকা পুলিশ গ্রহণ করে। এরপর বাকি আট লাখ টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা দিতে না পারায় থানা থেকে বের করে দেয় আবু ইসার পরিবারকে। মধ্যরাতে ইসাকে নিয়ে বাঘারপাড়ার তেলিধান্যপোড়া গ্রামের একটি ইটভাটার পাশে নিয়ে ডান পায়ে গুলি করে ফেলে চলে যায়। রাত তিনটা ৫০ মিনিটে খবর পেয়ে সাইদের পরিবার ইসাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অন্যদিকে পুলিশ ইসার নামে একটি মিথ্যা অস্ত্র মামলা করে। এরপর ইসাকে পুলিশ পাহারায় রেখে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ডান পায়ের উপর থেকে কেটে দেয়।

এছাড়া হাসপাতালের সকল কাগজপত্র পুলিশ ছিনিয়ে নেয়। এসব বিষয়ে মামলা করলে ইসাকে মেরে ফেলার হুমকি দেয়। বাধ্য হয়ে তারা এতদিন নিশ্চুপ ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি আদালতে এ মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তালায় মানববন্ধন

মার্চ ৪, ২০২৬

পাইকগাছায় মাসিক সমন্বয় সভা ও বিদায়ী শিক্ষা কর্তার সংবর্ধনা প্রদান

মার্চ ৪, ২০২৬

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.