Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

অদৃশ্য শক্তি বিএনপির প্রতিপক্ষ : টিএস আইয়ূব

banglarbhoreBy banglarbhoreSeptember 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আমরা রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চাইনা।

আওয়ামী লীগ নয়, এখন অদৃশ্য শক্তি বিএনপির প্রতিপক্ষ। নেতার পেছনে ঘুরে নেতা হওয়ার চেষ্টা করবেন না। জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন। জনগণই আপনাকে নেতা বানাবে।

শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ও বন্দবিলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

পৃথক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক শামছুর রহমান, পৌর সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা য্গ্মু আহবায়ক মশিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী। এদিন বিকেল ৫টায় বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপন। যুগ্ম আহবায়ক মোজাফ্ফর হোসেন ও শওকত আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, কেন্দ্রীয় কৃষক দল নেতা শিহাবুর রহমান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান টিটো, যুবদলের আহবায়ক মতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান ও আলমগীর হোসেন, ছাত্রদলের সভাপতি বর্ষন হোসেনসহ ৯টি ওয়ার্ডের সভাপতিবৃন্দ বক্তৃতা করেন।

এর আগে বেলা ১১টায় বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, জহুরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তফা কামাল। য্গ্মু আহবায়ক ফিরোজুল ইসলাম ও আবু তালেবের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, পৌর যুগ্ম সম্পাদক মাসুদ আলম টিপু, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, বিএনপি নেতা আজিজুর রহমান ও মাজেদ লস্কার, উপজেলা যুবদলের আহবায়ক এখলাচ হোসেন, যুগ্ম আহবায়ক আবু হুরাইরা আশা ও শাহিনুর রহমান, সদস্য সচিব বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সুদ, জেলা ছাত্রদলের সহসভাপতি মেফতাহ উদ্দীন শিকদার, জহুরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

উল্লেখ্য, দ্বিতীয়দিনে আজ সকালে রায়পুর ইউনিয়ন ও বিকেলে ধলগ্রাম ইউনিয়ন এবং পর্যায়ক্রমে ২২ সেপ্টেম্বর সকালে দোহাকুলা ও বিকেল জামদিয়া, ২৩ সেপ্টেম্বর সকালে বাসুয়াড়ি ও বিকেলে দরাজহাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.