Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ. লীগ নেতা প্রিন্সের বিরুদ্ধে চেক ডিজ অনার মামলা

banglarbhoreBy banglarbhoreSeptember 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
১ কোটি ৩৩ লাখ টাকার চেক ডিজ অনার ঘটনায় আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী গাজী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মুহাম্মদ মনজুরুল ইসলাম তার বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় অবস্থিত আবুল ইসলাম জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্স সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে বিনিয়োগ মঞ্জুরীপত্রের অধীনে ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত সময়কালে বিভিন্ন বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকার আর্থিক বিনিয়োগ গ্রহণ করেন। বিনিয়োগকৃত মূলধন ও লভ্যাংশসহ মাসিক বা বার্ষিক কিস্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের কথা থাকলেও তিনি তা প্রতিপালন করেননি। সে কারণে তার সাথে কয়েক দফা যোগাযোগ করা হলে গত ১০ আগস্ট ২০২৪ তারিখে ১ কোটি ৩৩ লাখ টাকার একটি চেক প্রদান করেন মাজাহারুল ইসলাম প্রিন্স। চেকটি পরের দিন ব্যাংকে পাঠানো হলে তার হিসাব নাম্বারে পর্যাপ্ত টাকা পাওয়া যায়নি।

এরপর ১৩ আগস্ট এ বিষয়ে একটি লিগ্যাল নোটিস পাঠানো হলে ১৫ তারিখে তা গ্রহণ করা হয়।

কিন্তু এর মধ্যে ৩০ দিন পার হলেও টাকা পরিশোধে কোনও পদক্ষেপ নেননি প্রিন্স। ব্যাংকের পাওনা টাকা আদায়ের ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আ. লীগ নেতা প্রিন্সের বিরুদ্ধে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.