Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত
  • কেশবপুর সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় হত্যার শিকার যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
  • এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান
  • ‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’
  • যশোরে ২২ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৬, ২০২৪No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও কুশপুত্তলিক দাহ করা হয়েছে। ইসলাম ধর্ম ও রাসুল হযরত মুহাম্মাদকে (সা.) কে নিয়ে ভারতে হিন্দু পুরোহিতদের কটুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান।

বৃহস্পতিবার দুপুরে শহরতলীর পুলেরহাট মোড় থেকে ভারতের বিজেপির অনুগ্রহ প্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি করায় যশোর জামি’আ মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রাসূল (সা.) আমাদের মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক সবার উপরে। রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরো বলেন, শুধু ভারত নয় বিশ্বের যে কোন দেশে রাসূলকে নিয়ে কটুক্তি করলে তা মেনে নেয়া হবে না বলে জানান বক্তারা। ভারতের এই এহেন কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর প্রতিও আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জামি’আ মাদানিয়া যশোর-এর মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা হারুনুর রশীদ কাসেমী, প্রধান মুফতি জুবায়ের তাশফিন, শিক্ষা সচিব মুফতি আতাউল্লাহ, যুব জমিয়ত বাংলাদেশের সদস্য মুফতি হাসান মুহাম্মদ শহীদ, মোহাম্মদ রুহুল আমিন, তরুণ প্রজন্ম আলেম এর নির্বাহী পরিষদ সদস্য আবু দারদা নাঈমসহ আরো অনেকে। পরে রামগীরী মহারাজের কূশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভ যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত

মে ২১, ২০২৬

কেশবপুর সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

মে ২১, ২০২৬

রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.