Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৭, ২০২৪

যশোরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজপথে সাহসী ভূমিকা রাখতে প্রস্তুত থাকতে হবে’

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক দায়িত্বশীল সদস্যকে জুলুমের অবসান করে ইনসাফ কায়েমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজপথে সাহসী ভূমিকা রাখতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর অঞ্চলের সাথী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, ছাত্রশিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে। ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্রসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে আরোও বলেন, শিবিরের প্রত্যেক নেতাকর্মীকে তাকওয়াবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সকল জুলুম ও বাঁধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। দেশের যেকোনো সংকট ও ক্রান্তিকালে ছাত্রশিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক ও যশোর অঞ্চলের পরিচালক সালাহ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল, জেলা পূর্বের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল আজীজ, জেলা পশ্চিমের আমীর মাওলানা হাবিবুর রহমান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ, যশোর শহর সাংগঠনিক জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, এইচএম শামীম, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, আলমগীর হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, নূরুজ্জামান, জেলা পূর্বের সাবেক সভাপতি আশিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্বের সভাপতি রাকিব হাসান, জেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নড়াইল জেলা সভাপতি মেহেদী হাসান, মাগুরা জেলা সভাপতি আশিক খানসহ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

সাথী সমাবেশে কুরআনের দারস পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার সহকারী অর্থ সম্পাদক আহসান কবির। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি আহমেদ ইব্রাহিম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.