Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে : জামায়াতের সেক্রেটারি

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে। ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের প্রেতাত্মারা বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানারকম ষড়যন্ত্র চালাচ্ছে। গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ নতুন করে চেষ্টা চালাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে।

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদের চিহ্নিত করে অপসারণ এবং অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। সীমাহীন লুটপাটের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রহমতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নেয়ায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন, ৫ আগস্টের স্বাধীনতার পর সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ এখন জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিতে প্রস্তুত।

নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাড. আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় রুকন সম্মেলনে বক্তব্য রাখেন খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মাগুরা জেলা আমির এম.বি বাকের, সাবেক জেলা আমির মাওলানা র্মিজা আশেকে এলাহি, নূরুন্নবী জিহাদী, মাগুরা জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহম্মেদ বাচ্চু, নড়াইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, জামায়াত নেতা অধ্যাপক আব্দুস সামাদ, আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, জাকির হোসেন বিশ্বাস, মুহাম্মদ খিয়াম উদ্দিন, আকিদুল ইসলাম, হেমায়েতুল হক হিমু, মুশফিকুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাস্টার মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল জেলার তিনটি উপজেলা থেকে আগত ১২ শত নারী ও পুরুষ রুকন সদস্যরা।

জামায়াতের সেক্রেটারি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.