Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ
  • অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক
  • যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
  • মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
  • নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
  • অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮
  • বক্তব্য এডিট করে অপপ্রচারের প্রতিবাদ সাইফুর রহমান শিপলুর
  • নিখোঁজের ৫ দিন পর নবগঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ক্যান্সারে আক্রান্ত ইউপি চেয়ারম্যান ফারুক বাঁচতে চান

banglarbhoreBy banglarbhoreDecember 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
এভাবেই কি অর্থ সংকটে বিনা চিকিৎসায় ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইনের জীবন প্রদীপ নিভে যাবে? তিনি বাঁচার আকুতি জানিয়ে সমাজের বিত্তবান ও দানশীলদের সহযোগিতা কামনা করেছেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এনজিও থেকে ধার দেনা ও জমি-জমা বিক্রি করে গেলো ২২ সেপ্টেম্বর ভারতের মুম্বাই শহরের নানাবতি ম্যাক্স সুপার স্পেসিয়ালিটি হসপিটালে ভর্তি হন। সেখানে প্রায় ১২ লাখ টাকা চিকিৎসা ব্যয় মিটিয়ে পরবর্তীতে অর্থ সংকটে পড়ে দেশে ফিরেছেন।

এমএম ফারুক হুসাইন যশোরে মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। পাশাপাশি এনটিআরসিএ সুপারিশে উপজেলার একটি দাখিল মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর মেডিকেল ছুটি নিয়ে চিকিৎসার সুবাদে দীর্ঘদিন বাইরে থাকায় বেতন-বিলে স্বাক্ষর দিতে গড়িমসি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে আরও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন তিনি। বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আকুতি জানিয়েছেন তিনি।

জানা যায়, হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা দেখা দিলে যশোর, খুলনাসহ ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে তার লিভারে টিউমার সনাক্ত হয়। এরপর বায়োপসি করে টিউমারে ক্যান্সার জীবাণু ধরা পড়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার পরাপর্শ দেয়া হয়। এরই মধ্যে ৫ আগস্ট দেশের পট পরিবর্তনে ভিসা জটিলতায় পড়েন। একপর্যায়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করে ভিসা পেয়ে ভারতের মুম্বাই শহরের নানাবতি ম্যাক্স সুপার স্পেশিয়ালিটি হসপিটালে ভর্তি হয়ে একটানা ৫৮ দিন চিকিৎসাধীন ছিলেন। ইতোমধ্যে উচ্চমূল্যের একটা কেমোথেরাপি দিয়েছেন তিনি। আরও তিনটি দিতে হবে। ইউনিয়নের লোকজন হাটবাজার হতে অর্থ সংগ্রহ করে চিকিৎসার জন্য হাসপাতালে অর্থ পাঠিয়েছিলেন। তাতেও সংকুলান হয়নি। পরে অর্থ সংকটে পড়ে ২৪ নভেম্বর দেশে ফিরে আসেন। এখন এই ইউপি চেয়ারম্যান বাঁচার আকুতি জানিয়ে সমাজের দানশীল-বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

ইউপি চেয়ারম্যানের স্ত্রী নাসরিন সুলতানা কান্নাজড়িত কন্ঠে বলেন, তার স্বামীকে বাঁচাতে চান তিনি। সহায়-সম্বল আর কিছুই নেই। এজন্য সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিবর্গের সুদৃষ্টি কামনা করে স্বামীকে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।

মণিরামপুর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ

    November 24, 2026

    অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক

    November 24, 2026

    যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.