Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৬, ২০২৪

ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনও ক্ষতি নেই : উপদেষ্টা সাখাওয়াত

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
দেশের সর্ববৃহৎ বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। এ সময় বন্দরের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি ঘুরে দেখেন তিনি।
শুক্রবার বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল পরিদর্শনকালে তিনি বলেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনও ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।

তিনি বলেন, সারা পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যায় বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনও বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন।

কোনও ধরনের উসকানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।
বন্দর পরিদর্শন শেষে শহীদ আব্দুল্লার পরিবারের খোঁজ খবর নিতে তার বাড়িতে যান উপদেষ্টা।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোর ৪৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকি, বেনাপোল কাস্টমসের এডিশনাল কমিশনার এইচএম শরিফুল হাসান, শার্শা উপজেলা নির্বাহী অফিসারকাজী নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া, বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা, বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মামুন শিকদার, আইসিপি ক্যাপের নায়েক সুবেদার ফরিদ উদ্দিন, বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলীসহ স্থল বন্দরের কর্মকর্তাবৃন্দ, সিএন্ডএফ ব্যবসায়ীবৃন্দসহ বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠান ও আমদানি-রপ্তানিকারকগণ।

উপদেষ্টা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.