Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
  • রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১২, ২০২৪

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ 

মটর পার্টস ব্যবসায়ী সমিতি যশোরের নির্বাচন
banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৯৪৩ জন ভোটারের মধ্যে ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল গণনা চলছিল।

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ 
গত ৭ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ছিল উচ্ছ্বাস। তারা ব্যাপক উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যান। আবিদা সুলতানা নামে একজন নারী ভোটার জানান, অনেক বছর পর আমাদের সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো। ভোট দিতে পেরে আমি আনন্দিত।

মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এরা হলেন কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদ এবং শাহিনুর হোসেন ঠান্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ।

সমিতির বর্তমান সভাপতি ও প্যানেল লিডার শাহিনুর হোসেন ঠান্ডু জানান, বিগত সময়ে আমরা সমিতির উন্নয়নে অনেক কাজ করেছি। এ কারণে আশাবাদী আজকের (বৃহস্পতিবার) ভোটে আমাদের প্যানেলকে ভোটাররা জয়ী করবেন।
নির্বাচনে সংস্কার ও উন্নয়ন পরিষদের প্যানেল লিডার এজাজ উদ্দিন টিপু জানান, গত ৭ বছর অগণতান্ত্রিকভাবে ভোট বন্ধ করে রাখা হয়েছিল। আমরা লড়াই করে ভোটাধিকার ফিরিয়ে এনেছি। ভোটাররা নতুন নেতৃত্ব দেখতে চান। যে কারণে ভোটারদের প্রতি আশা রাখছি যে, আমাদের প্যানেলকে তারা বেছে নেবেন।

নির্বাচন কমিশনের প্রধান অ্যাড, মো: ইসহক জানান, বৃহস্পতিবার বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুটি প্যানেল থেকে ৫০ জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ২ জন। মোট ৯৪৩ জন ভোটারের মধ্যে ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণণা চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে

এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮

যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.