বাংলার ভোর প্রতিবেদক
যশোরের সুপ্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন পুনশ্চের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজনের দ্বিতীয় দিন সংগঠন কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে উন্মুক্ত বিষয়ে চিত্রাংকনে অংশ নেয় পুনশ্চ সঙ্গীত বিদ্যায়তনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় শুরু হয় প্রতিযোগিতা। সংগঠনের সাধারণ সম্পাদক পান্নালাল দে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যায়তনের অধ্যক্ষ আশুতোষ পাল, উপাধ্যক্ষ লক্ষ্মী রানী বৈদ্য, পুনশ্চের প্রচার সম্পাদক স্বপ্না দেবনাথ, স্কুল বিষয়ক সম্পাদক সিঁথি প্রষা দাসসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং সংগঠনের কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। আয়োজন নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক পান্নালাল দে জানান, গত পহেলা ডিসেম্বর সংগঠন কার্যালয়ে আয়োজনের প্রথম দিনের অনুষ্ঠান হিসেবে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সংগঠনের কর্মী ও বন্ধুদের নিয়ে কেক কাটা হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে। আয়োজনের শেষ দিন বৃহৎ পরিসরে হবে উদযাপন। তিনদিনের অনুষ্ঠানের শেষ দিন ২১ ডিসেম্বর শনিবার বিকেল ৫ টা থেকে হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোক প্রজ্জ্বালন, শুভেচ্ছ কথন, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাটকের সমারোহে সাজানো হবে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব আয়োজনের ডালি। এদিন চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ হবে। সমগ্র আয়োজনে সকলকে বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
শিরোনাম:
- চাচার বিরুদ্ধে এতিম ভাতিজির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- যশোরে সাবেক কাউন্সিলর শাহিন হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগ
- ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
- চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত
- পৌর নির্বাচন : যশোরে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মুল্লুক চাঁদ
- মাগুরায় সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়নে মতবিনিময় মন্ত্রীর মতবিনিময়
- সাতক্ষীরায় ‘ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং’ প্রশিক্ষণ উদ্বোধন
- ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
