Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় অসহায় বৃদ্ধার জমি দখল করে নেয়ার অভিযোগ

সরকার পরিবর্তনের পর ক্ষমতার দাপট
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় অসহায় এক বৃদ্ধার জমি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই জমিতে খুঁটি পুঁতে ঘিরে নেয়া হয়েছে। এর প্রতিবাদ করায় বৃদ্ধা জাহানারা বেগমের পুকুর থেকে মাছ লুট ও হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করে নেয়ার অভিযোগ করেছেন জাহানারা বেগম। তিনি চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের সহি উদ্দিন বিশ্বাসের মেয়ে।

ষাটোর্ধ্ব নারী জাহানারা বেগম জানান, তিনি চৌগাছা উপজেলা লস্করপুর গ্রামের ৫১৬ দাগের ১ একর ৭৪ শতক জমির মধ্যে ৮৭ শতক পৈত্রিক জমি ১৯৬৯ সাল থেকে ভোগদখল করে আসছেন। চৌগাছা-ঝিকরগাছা সড়ক সংলগ্ন লম্বা পূর্ব-পশ্চিম এই জমির যাবতীয় দলিল দস্তাবেজ তার কাছে রয়েছে। ওই জমির বাকি ৮৭ শতক অংশ উত্তর পাশে মহিউদ্দিন ও রবিউল ইসলামের দখলে ছিল। রবিউল ইসলাম মারা যাবার পর তার অংশ ওয়ারিশগণ পায়। জয়নুদ্দিন ওই ওয়ারেশের একজন। তিনি ১৬.৮০ শতক অংশ পান।

জাহানারা বেগম অভিযোগ করেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জয়নুদ্দিনসহ তার লোকজন নিয়ে জাহানারা বেগমের জমি দখলের চেষ্টা করেন। তিনি ওই ১৬.৮০ শতক জমি বিক্রির নামে জাহানারা বেগমের জমিতে খুঁটি পুঁতে দখল করেছেন। আদালতে মামলার প্রেক্ষিতে ওই জমিতে স্থিতি অবস্থা জারি রয়েছে। কিন্তু তারপরও তারা জমিতে বালি ফেলে ভরাট করছেন। এর প্রতিবাদ করায় জয়নুদ্দিন ও তার দুই ছেলে জেমস ও প্রিন্সসহ তাদের লোকজন জাহানারা বেগমের পুকুর থেকে প্রায় দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এছাড়া জমি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকিও দিচ্ছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। মেয়ে নিয়ে জাহানারা বেগম এখন জীবনাশঙ্কায় ভুগছেন।  তবে জয়নুদ্দিন দাবি করেছেন, ওই জমির মালিকানা তার। তিনি নিজের জমি ঘিরেছেন। আর আদালতের স্থিতি অবস্থার আদেশ প্রসঙ্গে তিনি দাবি করেন, এ ধরণের কোনো আদেশ তিনি পাননি।

চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানিয়েছেন, জাহানারা বেগমের অভিযোগের ব্যাপারে একজন কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে।

দখল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.