Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমদানি করতে হয় সংরক্ষণের অভাবে

যশোরে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক
banglarbhoreBy banglarbhoreJanuary 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম বলেছেন, বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। শুধুমাত্র সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়। এজন্য পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে ৩০০টি পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা হয়েছে। সারাদেশে মোট ৯০০টি পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা হবে। এই সংরক্ষণাগার তৈরি সম্পন্ন হলে কৃষকরা এখানে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এতে সারাবছর পেঁয়াজ সংরক্ষণ করে দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এমনকি ভবিষ্যতে পেঁয়াজ রফতানি করাও সম্ভব হবে।

শনিবার বিকেলে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক হোটেল অডিটোরিয়ামে কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত জাতীয় কৃষি বিপণন আইন ও নীতি বিষয়ক সচেতনতামূলক কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপি এই কর্মশালায় তিনি আরও বলেন, শুধু পেঁয়াজ নয়; আমাদের অনেক কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষক যৌক্তিক মূল্য পান না। এ জন্য কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থা ও প্রক্রিয়াজাতকরণের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। যাতে একটি ফুলকপি ভোক্তাকে মৌসুমের শুরুতে একশ’ টাকায় কিনতে না হয়; আবার ভরা মৌসুমে কৃষককে তিন টাকায় বেঁচতে না হয়। অর্থাৎ সারাবছরই যেন সবজিটি সহনীয় মূল্যে ভোক্তা কিনতে পারেন এবং কৃষক যৌক্তিক মূল্যে বিক্রি করতে পারেন।

তিনি আরও বলেন, কৃষি বিপণন অধিদপ্তর কৃষকের স্বার্থরক্ষায় কাজ করে। ভোক্তার বিষয়টি দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুটো আলাদা প্রতিষ্ঠানের কাজ অনেকে গুলিয়ে ফেলেন। এটা উচিত নয়। কৃষি বিপণন অধিদপ্তর কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে। একই সাথে কৃষি পণ্য বাজার ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে। কৃষি বিপনণ ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ বাকি রয়েছে। সব কাজ সম্পন্ন করতে হলে বিনিয়োগ দরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সরকার কৃষি পণ্য বিপণন ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগের বিষয়টি গুরুত্ব দিচ্ছে।

ফিড দি ফিউচার বাংলাদেশ পলিসি প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর খুলনার উপপরিচালক (উপ-সচিব) শাহনাজ বেগম। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান কার্যালয়ের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা ও পলিসি লিংক’র সিনিয়র ম্যানেজার আশিক বিল¬াহ। কর্মশালায় কৃষিপণ্য উৎপাদক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026

    লোহাগড়ায় অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.