Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৫, ২০২৫

যশোরে মাদকদ্রব্যসহ আটক ৪

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের আলাদা অভিযানে অ্যালকোহল, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান জানান, সদর উপজেলার দেয়াড়া তেঘরিয়া গ্রামের নাজমা বেগম (৪২) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। একই অধিদফতরের এসআই সাইদুর রহমান জানান, শহরতলীর বিরামপুর কাজীপাড়া (বাবুপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ঘর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহীনুর রহমান মনি (৩৭) নামে এক যুবককে আটক করা হয়।

ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাস জানান, রোববার দুপুর একটার দিকে শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে ১২০ বোতল অ্যালকোহলসহ নয়ন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চৌগাছার পাঁচনামনা গ্রামের বাসিন্দা।

ঝিকরগাছা থানার এসআই পলাশ দাস জানান, শনিবার রাত ১০টার দিকে ঝিকরগাছা বাজারের যশোর-বেনাপোল সড়ক দিয়ে একটি মোটরসাইকেল চালিয়ে ফেনসিডিল বহন করছিল এক যুবক। সংবাদ পেয়ে সেখানে দাঁড়িয়ে মোটরসাইকেল তল্লাশি করা হয়। সে সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই যুবকের নাম রাব্বি হোসেন (২৫)। তিনি বেনাপোল পোর্ট থানাস্থ ভবেরবেড় এলাকার বাসিন্দা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.