বাংলার ভোর প্রতিবেদক
সোমবার রাতে শহরের ঘোপ নোয়াপাড়া রোডে উদ্বোধন করা হয়েছে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি রাত ৮ টায় ফিতা কেটে এ স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। পরে অনিন্দ্য ইসলাম অমিত উদ্বোধনী কেক কাটেন। এ সময় তিনি বলেন, সঠিক নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার নিশ্চয়তায় একটি ডায়াগনস্টিক সেন্টার মানুষের আস্থা অর্জন করতে পারে। ডিএনএ ডায়গনস্টিক সেন্টার মানুষের সে আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন, ডিএনএ (ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড) ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রাশেদুল আহসান, ম্যানেজিং ডিরেক্টর এএসএম রাশেদুল হাসান, ল্যাব ডিরেক্টর ড. মো. আলাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন, যাবিপ্রবি’র বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ওমর ফারুক প্রমুখ।
শিরোনাম:
- জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
- বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
- মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
- দখলের শহর যশোর
- নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
- যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
- অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
