শ্যামনগর সংবাদদাতা
উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ থানা পুলিশ খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নেটজাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে জেলে আটকসহ কয়েকটি নেটজাল উদ্ধার করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার তুষার কান্তি মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় নৌ থানা পুলিশের সমন্বয়ে খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে নেটজাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক ও কয়েকটি নেটজাল উদ্ধার করা হয়। আটক জেলেদের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে নেটজালগুলি পুড়িয়ে ফেলা হয়।
শিরোনাম:
- প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ
- নানা আয়োজনে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
- ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা : ফরিদুল ইসলাম
- দুর্গোৎসবের শেষ দিনে সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবিবুল ইসলাম হাবিব
- যশোরে বিএনপি কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন
- শার্শায় পুলিশি অভিযানে ২ কেজি স্বর্ণসহ আটক ১