শ্যামনগর সংবাদদাতা
উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ থানা পুলিশ খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নেটজাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে জেলে আটকসহ কয়েকটি নেটজাল উদ্ধার করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার তুষার কান্তি মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় নৌ থানা পুলিশের সমন্বয়ে খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে নেটজাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক ও কয়েকটি নেটজাল উদ্ধার করা হয়। আটক জেলেদের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে নেটজালগুলি পুড়িয়ে ফেলা হয়।
শিরোনাম:
- মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর
- সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না
- সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ
- যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত
- চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
- সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
- এইচএসসিতে অকৃতকার্য : মাগুরায় একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর আত্মহত্যা
- যশোর ক্রীড়া লেখক সমিতি : নতুন সভাপতি কালু, সম্পাদক মুকুল