Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছার ‘ব্রাজিল বাড়ি’ ঘিরে বিশ্বকাপ উন্মাদনা
  • বাঘারপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা  
  • যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
  • চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৮, ২০২৫

পাইকগাছায় ইমাম পরিষদের কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় ইমাম পরিষদের সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়েছে। পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১০টায় মডেল মসজিদ মিলনায়তনে মাওলানা এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে ইমাম সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ারুল আজিম, সাংগঠনিক সম্পাদক খুলনা জেলা, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক খুলনা জেলা, মুফতি জিয়াদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খুলনা, অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস মজিদ। বক্তব্য রাখেন মুফতি আবুল কাশেম গোলামুল্লাহ, মাওলানা আফছার উদ্দিন ফিরোজী, মাওলানা সাইদুর রহমান, মুফতি ওয়েজ আহমেদ, মাওলানা আজহার আলী, মুফতি আশরাফুল আলম, মুফতি আব্দুল কাদির, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আবুল কালাম আজাদ প্রমখ । সম্মেলন শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ৩শত বাইশ জন ইমামের উপস্থিতিতে ১৬২ জনের পছন্দে মুফতি কুদরাতুল্লাহ কাশেমীকে সভাপতি, ১৬০ জনের পছন্দে মাওলানা এসএম আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক, মাওলানা নূরে আলম ছিদ্দিকী কোষাধ্যক্ষ, মাওলানা রঈসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মুফতি আশরাফুল আলমকে দপ্তর সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন খুলনা জেলা ইমাম পরিষদের নেতা মাওলানা আনোয়ারুল আজিম।

পাইকগাছা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছার ‘ব্রাজিল বাড়ি’ ঘিরে বিশ্বকাপ উন্মাদনা

বাঘারপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা  

যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.