Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে বাসে অভিযান, সুপারভাইজরকে জরিমানা
  • সাতক্ষীরায় লাইসেন্সবিহীন সরিষার তেল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
  • শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার
  • নড়াইলে দুটি স্থানে অভিযান: ৭,৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা
  • চুয়াডাঙ্গায় প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ২
  • শিশুদের হামের প্রাদুর্ভাব : সচেতনতা ও প্রতিরোধই একমাত্র পথ
  • নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়
  • যশোরে প্রতিদিন বাড়ছে হামের প্রকোপ টিকার সরবরাহ চাহিদার কম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোটকেন্দ্রে হামলা মামলায় মনিরামপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক 
যশোরের মনিরামপুরে ওলিয়ার রহমান (৩১) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।
ওলিয়ার রহমান উপজেলার খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি মুন্সিখানপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে। মনিরামপুর বাজারে তাঁর ‘মাছের বাড়ি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ওলিয়ার রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ৫ আগষ্টের আগে কোতয়ালি থানার একটি মামলায় ওলিয়ারকে গ্রেফতার করা হয়েছে।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার বালিয়াডাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে গুলিবর্ষণ ও বোমার বিষ্পোরন ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের জীবননাশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ওলিয়ার রহমানকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
আজ (সোমবার) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ওরিয়ার রহমানের শ্বশুর আব্দুল আলিম বলেন, রোববার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওলিয়ার। রাত ১টার দিকে মনিরামপুর থানা পুলিশ তাকে বাড়ি থেকে তুলে আনে। এরপর আজ দুপুর দুইটার দিকে ওলিয়ারকে যশোর কোতয়ালি থানায় সোপর্দ করে পুলিশ। বিকেলে পুলিশ তাকে আদালতে পাঠায়।
ওলিয়ার রহমানের আইনজীবী তাজউদ্দীন বলেন, বিকেলে পুলিশ ওলিয়ার রহমানকে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক গোলাম কিবরিয়ার আদালতে হাজির করে। তখন আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতার ছাত্রলীগ নেতা ভোটকেন্দ্রে হামলা মনিরামপুরে মামলায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে বাসে অভিযান, সুপারভাইজরকে জরিমানা

মার্চ ৩১, ২০২৬

সাতক্ষীরায় লাইসেন্সবিহীন সরিষার তেল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

মার্চ ৩১, ২০২৬

শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.