Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

১৬ বছর পর হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির সম্মেলন 

সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি
banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
১৬ বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামি ২২ ফেব্রুয়ারি সম্মেলনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। সোমবার জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক জানান, আগামি ২২ ফেব্রুয়ারি সম্মেলনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে চূড়ান্ত কর্মসূচি জানানো হবে।’

জানা যায়, ২০০৯ সালে চৌধুরী শহিদুল ইসলাম নয়নকে সভাপতি ও অ্যাড সৈয়দ সাবেরুল হককে সাধারণ সম্পাদক করে ১৪০সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সালে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম। আর সদস্য সচিব করা হয় সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে। কিন্তু পারিপার্শ্বিকতার কারণে তিন মাসের আহ্বায়ক কমিটি সাত বছর পার হলেও সম্মেলনের আয়োজন করতে পারেনি বিএনপি।

দলের নেতাকর্মীরা বলছেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। দলের সর্বস্তরের নেতাকর্মী হামলা, মামলা, জেল, জুলুমের শিকার হয়েছে। ওই সময় সব ইউনিয়ন, উপজেলা ইউনিটের সম্মেলন শেষ করে জেলা সম্মেলন করার মত পরিবেশ ছিল না। ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি দল গোছাতে বেশি তৎপর হয়েছে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ের অধিকাংশ ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। আগামি সংসদ নির্বাচন সামনে রেঙে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে জেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্মেলনের মধ্যদিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন হবে। দল আরও শক্তিশালী হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনসহ নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এক্ষেত্রে উপজেলার আহ্বায়ক কমিটি ভেঙ্গে নতুন কমিটি করা হচ্ছে। এসব কমিটি গঠন করা হচ্ছে ভোটের মাধ্যমে। আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে। প্রায় প্রতি সপ্তাহে কোনো না কোনো কর্মসূচি থাকছে।

এছাড়া স্থানীয়ভাবে কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সম্প্রতি জেলা বিএনপির কৃষক সম্মেলন, কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা, নয়া কমিটির শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি, মতবিনিময় সভা, ফ্যাস্টিট আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের কাঠে পৌছে দিতে নানা কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র নেতারা অংশ গ্রহণ করছেন।

যশোর জেলা বিএনপি সম্মেলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

নতুন করে আলোচনায় গডফাদার শাহীন চাকলাদার

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যশোরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম : ভোগান্তিতে মানুষ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.