Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় প্রশিক্ষণ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১২, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
করোনাকালীন সময়ে বিদেশে বেকার হয়ে দেশে ফেরা যশোরের নারী শ্রমিকদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা এবং আয়বৃদ্ধিমূলক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) ‘রি-ইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ (আরআরএমডাব্লুবি) প্রকল্পের মাধ্যমে যশোর বাঁচতে শেখায় দুই দিনব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েল আর্নার্স কল্যাণ বোর্ড যশোরের সহকারী পরিচালক ফসিউল আলম এবং কর্মসংস্থান ও জনশক্তি অফিস যশোরের সহকারী পরিচালক শাহারিয়ার হোসেন। প্রশিক্ষক ছিলেন কৃত্রিম প্রজনন কেন্দ্র যশোরের সায়েন্টিফিক অফিসার মেহেদী হাসান ও যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন খুলনা মুক্তি সেবা সংস্থার প্রজেক্ট অফিসার উৎপল রায়, ভলেন্টিয়ার অঞ্জনা পাল ও সাদিয়া আফরিন নাতাশা।

প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করে বলেন, সুইজারল্যান্ডের আর্থিক সহায়তা (এসডিসি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কেএমএসএস ‘রি-ইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে দেশে ফেরা ১২শ’ মানুষকে পুনর্বাসন সাপোর্ট দেবে। করোনার সময়ে যারা বিদেশে কাজ হারিয়ে দেশে ফিরেছে এমন প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিকদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনোসামাজিক উন্নয়নে কাজ করছে।

তিনি আরো বলেন, সৌদি আরব, জর্ডান, ওমান ও জর্ডান ফেরত ২২ নারীকে গতকাল ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও আয় বৃদ্ধিমূলক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেয়া হয়।

ক্ষুদ্র ব্যবসা প্রশিক্ষণ বিদেশ ফেরত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন

মে ২৭, ২০২৬

ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ২৭, ২০২৬

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.