বাংলার ভোর প্রতিবেদক
স্কুল আঙিনা জুড়ে কচিকাঁচাদের শোরগোল। আবার উচ্ছ্বসিত হয়ে অপেক্ষার গভীরতায় ডুবে আছে অনেকে। কেউ কেউ মেতেছে খেলাধুলায়। তবে ভেতরে ভেতরে সবাই নতুন স্কুল ড্রেস, জুতা, খাতা-কলমসহ পেন্সিল বক্স পাওয়ার অপেক্ষায়। সোমবার দুপুরে যশোর শহরের রেলগেট এলাকায় আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করে গড়বো সমাজ কল্যাণ সংস্থা (জিএসকেএস)। ওই স্কুলটি ছাড়াও স্থানীয় আরো একটি স্কুলের শিক্ষার্থীরা এসব উপকরণ পেয়েছে। মদিনা অটোর সহযোগিতায় ১৩০ শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ দেয়া হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন। প্রধান আলোচক ছিলেন প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেনজিন খান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ও বেসরকারি উন্নয়ন সংস্থা এফপিএবি’র সাবেক জেলা কর্মকর্তা আবিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, সংস্থাটির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন আদর্শ পৌর প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির সদস্য সাংবাদিক সালমান হাসান রাজিব।
শিরোনাম:
- বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
- মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন
- শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
- চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
- মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
- মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
- তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
- ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
