Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, আটক ২

banglarbhoreBy banglarbhoreFebruary 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়া এলাকায়।

এ ঘটনায় উলাশী গ্রামের আব্দুল কুদ্দুস আলী নামে একজন কৃষক দুই ছিনতাইকারীকে ধরে জনতার হাতে তুলে দেয়। অপর দু’জন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। আটক দু’জন ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৫) ও ফয়সাল হোসেন (২০)। টাকা নিয়ে পলাতক ছিনতাইকারী একই উপজেলার ইসলামপুর গ্রামের তরিকুল ইসলাম (২৬) ও কলাগাছি গ্রামের রাব্বেল হোসেন (২৩)। তবে সংবাদ লেখা পর্যন্ত ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়নি।

আহত ব্যবসায়ী রুহুল আমিন (৪৫) শার্শার বাগআঁচড়া বাজারের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শার্শা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রুহুল আমিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাভারন, শার্শা ও উলাশী এলাকায় অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে মোটরসাইকেলযোগে বাগআঁচড়া যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪ দুর্বৃত্ত রামদা ও ধারালো চাকু নিয়ে দুর্ঘটনাস্থলে ব্যবসায়ী রুহুল আমিনকে মোটরসাইকেল গতিরোধ করে পিছন থেকে রামদা দিয়ে কোপ দেয়। এ সময় রুহুল আমিন রাস্তার পাশে পড়ে গেলে তার ব্যাগে থাকা সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারী তরিকুল ও রাব্বেল মোটরসাইকেল করে পালিয়ে যায়। অন্য দু’জন ছিনতাইকারী ফয়সাল ও হৃদয় উলাশী মাঠের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে মাঠে থাকা কৃষক আব্দুল কুদ্দুস তাদের ধরে জনতার হাতে তুলে দেন।

স্থানীয় উলাশী ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যেয়ে স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে। অন্য দু’জন ছিনতাইকারীকে আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

ছিনতাই শার্শা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.