Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে সাবেক ভাইস চেয়ারম্যানসহ দুই কাউন্সিলর কারাগারে

banglarbhoreBy banglarbhoreFebruary 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

একই মামলায় আদালত মণিরামপুর পৌরসভার সাবেক দুই কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার উপপরিদর্শক মিলন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ভাগ্নে। করোনাকালীন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি ৫৫৫ বস্তা সরকারি চাল কেলেঙ্কারিতে জড়িয়ে সেই সময় কিছুদিন জেল খেটেছিলেন। মোহাম্মদ আজিম মণিরামপুর পৌরসভার হাকোবা ওয়ার্ডের ও আব্দুল কুদ্দুস জুড়ানপুর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। তারাও উপজেলা যুবলীগ নেতা।

এসআই মিলন মোল্লা বলেন, গত ১০ ফেব্রুয়ারি রাতে পৌর যুবদল নেতা মিজানুর রহমানের হাকোবা এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই দিন রাতে মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন।

উত্তম চক্রবর্তী বাচ্চু, মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুস সেই মামলার এজাহারভুক্ত আসামি। এই তিনজন বৃহস্পতিবার যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। এসআই মিলন আরও বলেন, মিজানুর রহমানের মামলায় ২৫ জন এজাহারনামীয় আসামি আছেন।

বাকিদের অনেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মণিরামপুর সাবেক ভাইস চেয়ারম্যান
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.