Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
সারাদেশ

সিলেটে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreFebruary 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হাবিব সারওয়ার, সিলেট
হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ওই মানববন্ধন কর্মসূচি পালন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার সর্বস্তরের আলেম উলামাগণের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন শেষে এক সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে হযরত করিশ শাহ (রহ.) মাজার শরিফে কথিত মাজার কমিটির ব্যানারে রবিবার দিবাগত রাতে বাৎসরিক ওরস পালনের নামে মাদক সেবন, অশ্লীল নাচ গান, উচ্চশব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানো, দোকানপাট বসানোর আড়ালে চাঁদাবাজি করার তোড়জোড় শুরু করা হয়েছে।

এসব অপকর্ম ইসলামবিরোধী কার্যকলাপ জায়েজ করতে গিয়ে ওরস পালনের নামে উপজেলা প্রশাসনের নিকট সম্প্রতি আবেদন জমা দিয়ে ওই কমিটির লোকজন জোরালোভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ার পূর্বেই রোববারের ওরস আয়োজনসহ সব ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি হাফেজ মাও. আবুল বাশার নুরুল্লাহ, মাও. মুখলেছুর রহমান, মাও. হাফেজ ইয়াহিয়া, হাফেজ এহসান ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা প্রমুখ।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য পুরানঘাট গ্রামের বাসিন্দা মাজার কমিটির সভাপতি দাবিদার আবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নিতে বলার পর তিনি অনুমতি দিয়েছেন। রোববার রাতে ওরস পালন করবেন বলেও জানান আবু তাহের।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে ওরসের অনুমতি প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবেদনে শুধুমাত্র থানার সিল মেরে রিসিভ করেছি এর বেশি কিছু নয়।

শনিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বললেন, ওরসের আবেদন নিয়ে আসলে আমি থানার ওসিকে নির্দেশনা দিয়েছিলাম আইনশৃস্খলা পরিস্থিতি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। কিন্তু ওরস পালনের জন্য কোন রকম অনুমতি দিইনি। এখন যেহেতু ওই ওরসকে কেন্দ্র করে আলেম উলামা সমাজ আপত্তি জানিয়েছেন সেক্ষেত্রে ওসিকে পুনঃরায় নির্দেশনা দিয়েছি ওরস বন্ধে আইনি ব্যবস্থা নিতে।

মানববন্ধন সিলেট
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.