বাংলার ভোর প্রতিবেদক
দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর আয়োজিত ভাষা দিবস উপলক্ষে
আবৃত্তি ও আর্ট প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে বিবর্তন মঞ্চে আবৃত্তি অনুষ্ঠানের পর পুরস্কার দেয়া হয়। এর আগে ১৭ ফেব্রুয়ারি আবৃত্তি ও আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চার বিভাগে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের দেড় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও বিবর্তন যশোরের উপদেষ্টা আবুল কালাম আজাদ লিটু, যশোর শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিবর্তন যশোরের উপদেষ্টা হারুন আর রশিদ, সাজেদ রহমান বকুল, বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি ও সংগঠনের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শিরোনাম:
- রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
- হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
- জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
- যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
- শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
- প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
- নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
