Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২, ২০২৫

বাঘারপাড়ার বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুলের কারাদণ্ড

আদালতের আদেশ অমান্য
banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ার বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুলের কারাদণ্ড
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আদেশ অমান্য করায় তদন্তকারী কর্মকর্তা যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান তদন্তকারী কর্মকর্তা সবদুল হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে একটি আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এক আদেশে এ কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তদন্তকারী কর্মকর্তা সবদুল হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিরচারক।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৭ এপ্রিল বাঘারপাড়ার কেষ্টপুর গ্রামের ওসমান বাদী হয়ে বাঘারপাড়া আমলী আদালতে মারপিটের অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় আসামি করা হয়েছিল একই গ্রামের আনছার আলী, রফিকুল, শাহানারা বুড়িকে। আদালতের তৎকালিন বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে।

এ মামলার ২৫ টি ধার্য তারিখ অতিবাহিত হওয়ার পর ২০২৪ সালের ৪ জুলাই ও ৩ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যানকে আদালতে হাজির হয়ে প্রতিবেদন জমা না দেয়ার কারণ ব্যাখ্যা দেয়ার আদেশ দিয়েছিলেন বিচারক। চলতি বছরের ১ জানুয়ারি ফুলকোর্ট রেভারেন্স হওয়ায় ৩ মার্চ দিন ধার্য করা হয় প্রতিবেদন জমা দেয়ার জন্য। বারবার সুযোগ দেয়া সত্বেও তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান সবদুল হোসেন আদালতে সময়ের প্রার্থনা বা হাজির হয়ে প্রতিবেদন জমা না দেয়ার কারণ ব্যাখ্যা করেনি। ফলে আদালতে আদেশ অমান্য করায় বিচারক তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে মামলার তদন্তভার দেয়া হয়েছে বাঘারপাড়া থানার ওসিকে।

বাঘারপাড়া সবদুলের কারাদণ্ড
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.