Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গ্রেফতার হয়নি রেজাউল-জনি বাহিনীর সদস্যরা, এলাকায় আতঙ্ক

শার্শার কন্যাদহে বোমা হামলার দু’সপ্তাহ পার
banglarbhoreBy banglarbhoreMarch 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলার কন্যাদহে বোমা হামলায় জড়িতরা গত দুই সপ্তাহেও গ্রেফতার হয়নি। হামলায় জড়িত কন্যাদহ গ্রামের রেজাউল ও জনি বাহিনীর সদস্যরা এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সূত্র মতে, ২১ ফেব্রুয়ারি রাতে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের বাড়িতে রেজাউল ও জনি বাহিনীর একাধিক মামলার আসামি সন্ত্রাসী ডবলু, মাদক বিক্রেতা আশানুরসহ ২০-৩০ জন ২৫ থেকে ৩০ টি বোমা হামলা চালায়।

কন্যাদহ গ্রামের সেলিম জানান, কন্যাদহে চাঁদাবাজি ও ঘের দখলে প্রতিবাদ জানায় শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ। এতে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন রোকনুজ্জামান জনি ও তার ভাই রেজাউল। শহিদকে মারতে গত দুই সপ্তাহ আগে রেজাউল ও জনি বাহিনীর সদস্য জিরেনগাছা গ্রামের সন্ত্রাসী ডাবলু, মাদক বিক্রেতা আশানুর ২০-৩০টি বোমা হামলা চালায়। এতে ৭/৮ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি বোমা উদ্ধার করে।

এদিকে, বোমা হামলার ঘটনায় কন্যাদহের শাহ আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। যার মামলা নাম্বার ২৪, তাং ২৬/০২/২০২৫ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/১১৪/৫০৬।

আসামিরা হলেন, কন্যাদহ গ্রামের মৃত রহমত গাইনির ছেলে রুমাজ গাইন (৫০), মৃত সোলেমানের ছেলে সাহেব আলী (৪০), খোকনের ছেলে মেজবা (২৭), মোতালেবের ছেলে আব্বাস (৩০), আনিছের ছেলে নয়ন (২৫), আজিজুলের ছেলে কালু, মৃত মিজার ছেলে আলম গাইন, জিরেনগাছা গ্রামের তোফাজ্জলের ছেলের শীর্ষ সন্ত্রাসী ডাবলু, একই গ্রামের তোফাজলের ছেলে জবা, বেনাপোলের নারায়নপুর গ্রামের আবু তাহেরের ছেলে অনিকসহ অজ্ঞাতনামা ৫/৭ জন। কিন্তু পুলিশ তাদের কাউকে গ্রেফতার করতে পারিনি।

এ বিষয়ে শার্শা থানার ওসি রবিউল ইসলাম বলেন, বোমা হামলা  ও বোমা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। তবে আসামি গ্রেফতার হয়নি। গ্রেফতারের জন্য চেষ্টা করছে পুলিশ।

এদিকে স্থানীয় আবু বক্কর জানিয়েছেন, বোমা হামলার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বিএনপির পরিচয় দিচ্ছে। কিন্তু গত ১৬ বছর তাদের বিএনপির রাজনীতি করতে দেখা যায়নি। অথচ দুর্দিনের কর্মীদের ছায়া দিয়ে রাখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদের বাড়িতে বোমা হামলা করেছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

শার্শার কন্যাদহ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.