Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়াকে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের উদ্যোগ নেয়া হয়েছে
  • লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে অব্যাহতি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • পুলিশের কেউ মাদক কারবারে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা : ডিআইজি
  • যশোরে যৌনপল্লি এলাকায় অভিযান, দুই নারীসহ আটক ১০
  • জাতীয় পার্টির যশোর জেলা শাখার মতবিনিময়
  • মহেশপুরে উপজেলা কৃষকলীগ সভাপতি আটক
  • ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বৈষম্যবিরোধী আন্দোলনে অস্থিরতা রুখতে ঐক্যবদ্ধ ডাক

যশোরে জুলাই জনতার মানববন্ধন 
banglarbhoreBy banglarbhoreMarch 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্যের মধ্যে চলমান অস্থিরতা ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর প্রেসক্লাবের সামনে ছাত্র জনতা ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, কওমী ছাত্র ঐক্য পরিষদ ও খেলাফত ছাত্র মজলিস।
মানববন্ধনে নেতৃত্ব দেন আবু দারদা নাইম। এছাড়া উপস্থিত ছিলেন আজিজুর রহমান, আল মামুন লিখন, শফিকুল ইসলাম, মো. রাতুল, ইমরান হুসাইন, রেজওয়ান হোসেন, মাসুদ ইসলাম, এস কে সোহান, আরিফ বিল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, লাখি ও গণজাগরণ মঞ্চ ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে।
মানববন্ধনে মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত আছিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া, তারা জুলাই বিপ্লবে পূর্বের ন্যায় সকলে এক সাথে ঐক্যবদ্ধভাবে, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান 1
জনতার জুলাই বৈষম্যবিরোধী মানববন্ধন যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডুমুরিয়াকে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের উদ্যোগ নেয়া হয়েছে

    August 12, 2026

    লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে অব্যাহতি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

    August 12, 2026

    শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.