Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৮, ২০২৫

চৌগাছা উপজেলা ও কলেজ ছাত্রদলের আহ্বায়কের পদ স্থগিত

সদস্য সচিবকে মারপিট
banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
চৌগাছা উপজেলা ও কলেজ ছাত্রদলের আহ্বায়কের পদ স্থগিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় ছাত্রদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন, চৌগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিন।

মঙ্গলবার জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দুজনের পদ স্থগিত করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে একটি পাম্পে তেল নেয়ার জন্য যান চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন নেতা সেখানে হাজির হন। কোন কিছু বুঝে ওঠার আগেই একজন তার উপর ঝাঁপিয়ে পড়ে, এরপর বাকিরা মিলে তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে।

এ ঘটনার জের ধরে চৌগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের পদ স্থগিত করেছে জেলা ছাত্রদল।

চৌগাছা উপজেলা ও কলেজ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.