Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!

banglarbhoreBy banglarbhoreApril 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শায় সংখ্যালঘু কয়েকটি পরিবারের বসতভিটার জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপির পরিচয়দানকারী দুই নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী পালপাড়া গ্রামে। এ ঘটনায় অর্ধশত পাল সম্প্রদায়ের মানুষ দখলদারদের বিরুদ্ধে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ পেয়ে গত (১৬ এপ্রিল) বুধবার দুপুরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-সাধরণ সম্পাদক বাগুড়ী গ্রামের বাসিন্দা তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, চটা সিরাজ, লাল্টু, টুটুল, সাঈদসহ তাদের সাঙ্গপাঙ্গরা বাগুড়ী পালপাড়ার পালদের দখলে থাকা সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত প্রায় ৩৩ শতক বসতভিটার জমি দখল করে সিমেন্টের পিলার পুতে দিয়েছে। স্থানীয় কয়েকজন পালরা জানান, তাদের বাপ দাদার আমল থেকে প্রায় ৯০ বছর সেখানে বসবাস করে বসছে। এবং পূর্বপুরুষ থেকে তারা মাটির আসবাবপত্র হাড়ি পাতিলসহ বিভিন্ন মাটির জিনিস তৈরি করে জীবীকা নির্বাহ করেন। একাধিক অভিযাগকারী জানান, বাড়ির সামনের জমি দখলকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন প্রকার প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। ওই প্রভাবশালীরা সব সময় তাদের উপর ভয় ও হুমকি ধামকি প্রদর্শন করছে।

অভিযোগকারী গৌরচদ্র পাল জানান, তাদের বসতভিটার সামনে দখলে থাকা প্রায় ৩৩ শতক জমি দখল করে নেয়া হয়েছে। তিনি বলেন তাদের বাপ দাদার পৈত্রিক সূত্র থেকে এই জমি দখল কর বসবাস করে আসছে। তিনি আরো জানান, তাদের জমি ফেরত পেতে পালপাড়ার সকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযাগ করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত তাজউদ্দিন আহম্মেদ বলেন, তারা কোন হিন্দুদের জমি দখল করেননি। তিনি বলেন বাগুড়ী পালপাড়ার হিন্দুরা গত ২০/২৫ বছর তাদের দখলে থাকা সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে আছে। হিন্দুরা তাদের ওই দখলে থাকা জমি সরকারের কাছ থেকে বা সড়ক ও জনপথ বিভাগ থেকে লিজ নেয়নি। যে কারণে আমরা কয়েকজন মিলে সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে প্রায় ৩৩ শতক জমি ডিসিআর নিয়েছে। তিনি আরো বলেন, এখনও তারা ওই জমি দখল করেননি, জমিতেও যাননি।

অপরদিকে ভিন্নমত প্রকাশ করেছেন কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, তিনি জানান তাজউদ্দিন ও মশিয়ার দু’জনে মিলে আমার নামে হিন্দুদের দখলে থাকা দু’শতক জমি ডিসিআর কেটেছে। আমি ওই জমির বিষয়ে কিছুই জানি না। আমার ধারণা তাদের অপরাধ ঢাকতে এবং আমাকে ফাঁসানোর জন্য তারা দু’জনে এই কাজ করেছে। আমি বা আমার পরিবার ওই জমি নেব না।
এ ব্যাপারে জনতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নাজিব হাসান জানান, ডিসি স্যার’র নির্দেশে আমি এবং এসিল্যান্ড সেতু ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দখলে দুই নেতা বসতভিটা মরিয়া শার্শায় সংখ্যালঘুর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.