Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি পরিচয়ে যশোরে চাষীর ধান লুট

banglarbhoreBy banglarbhoreApril 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিএনপি পরিচয়ে ২০ চাষীর ধান কেটে লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে । এর প্রতিবাদে দুপুরেই ফসলি জমিতে মানববন্ধন করে প্রশাসনের সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী বর্গাচাষীরা। তবে সংবাদকর্মীদের আগমনের খবরে এলাকা ছাড়ে জবর দখলে জড়িতরা।

আর চৌগাছা থানা পুলিশ এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি। অবশ্য বিএনপি নেতাদের দাবি লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেয়া হবে।

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের মৃত হায়দার আলীর বিলের জমি বর্গায় চাষ করেন একই এলাকার ২০ জন চাষি। হায়দার আলীর মৃত্যুর পর তার লন্ডন প্রবাসী ছেলে ব্যারিস্টার এম মোর্ত্তজা নিজ জমিতে ওই বর্গাচাষীদের চাষাবাদ অব্যাহত রাখেন। এরই গত এক বছরেরও বেশি সময় ধরে ভাই বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই সুযোগ কাজ লাগিয়ে স্থানীয় বিএনপি নেতা সাজিদুর রহমান, সিয়াম ও রফিকুল বুধবার সকালে বিলের বিভিন্ন দাগে বর্গাচাষীদের রোপণ করা ধান কাটেন এবং চাষিদের কাটা ধান লুট করেন। এ সময় চাষিরা বাধা দিতে গেলে তাদের খুন জখমের হুমকি দেয়া হয়। এতে চরম হতাশায় ভেঙ্গে পড়েছেন ভুক্তভোগী বর্গাচাষীরা। প্রতিকার পেতে ফসলি ক্ষেতে মানববন্ধন করে প্রশাসনের সহায়তা কামনা করেছেন তারা।

বর্গাচাষী বাবর আলী বলেন, আমরা বর্গচাষী। এ জমি আবাদ করছি। এখন ধান পেকে গেছে। এ পাকা ধান বিএনপির পরিচয় কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তো কোন অপরাধ করিনি। তারা আমাদের প্রাপ্য ধান না দিয়ে সব ধান নিয়ে গেছে। বর্গচাষী হয়েও ধানের ভাগ পেলাম না। তিনি এ ঘটনার বিচারের দাবি জানান।

বর্গচাষী জয়নুল হোসেন, মোহম্মদ হামজা, মো. মোমিন বলেন, প্রায় দুই যুগ ধরে এ জমি বর্গচাষ করে আসছি। এতদিন কোন সমস্যা হয়নি। কিন্তু এ বছর তাদের পারিবারিক গোলাযোগ বেধেছে। আমরা এর ভিতর যেতে চায়নি। ধান কেটে আমরা জমি ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু সে সময়ও তারা দিল না। তারা জমির ধান কেটে নিয়ে গেছে। বর্গাচাষি হিসেবে আমরা ক্ষতিগ্রস্থ। ধান ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

চৌগাছা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলীবুদ্দীন খান বলেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেয়া হবে।

এদিকে সংবাদকর্মীদের আগমনের খবরে এলাকা ছাড়ে জবর দখলে জড়িতরা। আর চৌগাছা থানা পুলিশ এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

বিএনপি পরিচয়ে ধান লুট
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.