Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৪, ২০২৫No Comments১৬ Views
Facebook Twitter WhatsApp
যশোরে আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটানার ভৈরব চত্বরে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ একনায়কতন্ত্র কায়েম করে জনগণের ওপর জেল-জুলুম ও নির্যাতন চালিয়েছে। ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে।

আওয়ামী লীগের দোসররা এখন মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি এই দলকে নিষিদ্ধ করে বিচারের আওতায় না আনে, তাহলে ছাত্র জনতা পুনরায় তাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশ থেকে আগামী ১৫ তারিখের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহারিয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান, খালেদ সাইফুল্লাহ জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।

এনসিপি’র বিক্ষোভ যশোরে আ.লীগ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন

মে ২৭, ২০২৬

ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ২৭, ২০২৬

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.