Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর ইপিজেডের জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় ক্ষোভ

banglarbhoreBy banglarbhoreApril 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

প্রকল্প গ্রহণের ছয় বছর পর শুরু হয়েছে যশোর ইপিজেড নির্মাণ কাজ। প্রকল্পের ধীরগতি ও জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তারপরও তাদের দাবি, দ্রুত নির্মাণ কাজ শেষ করে কর্মসংস্থান সৃষ্টির। এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক।

২০১৯ সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রায় ৫০৩ একর জমিতে ইপিজেড নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী ৪৩৮টি প্লটে বিনিয়োগ করার কথা বিদেশি বিনিয়োগকারীদের। এতে প্রায় দেড় লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। জমি অধিগ্রহণ করা হলেও এতদিন গতি ছিল না প্রকল্পের কাজে।

ছয় বছর পর সম্প্রতি আরসিসি খাল খননের মধ্যে দিয়ে শুরু হয়েছে সেই কাজ। তবে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পাননি বেশিরভাগ জমির মালিক। এতে বিপাকে তারা। দ্রুত অর্থ পরিশোধ ও ইপিজেড নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টির দাবি তাদের।

ইপিজেড এলাকার বাসিন্দারা বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে একটি ইপিজেডের অপেক্ষায় রয়েছে। ইপিজেডটি হলে এলাকার মানুষের কর্মসংস্থান হবে। তবে কাজ শুরু হলেও খুবই ধীরগতিতে চলছে। অনেক জমির মালিক এখনও বুঝে পাননি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ।

যশোরের অভয়নগরের নওয়াপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন বলেন, ইপিজেডটি চালু হলে এখানে অনেক শিল্পকারখানা গড়ে উঠবে। বাড়বে কর্মসংস্থান। এতে উপকৃত হবেন আশেপাশের কয়েক এলাকার মানুষ।

এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস প্রকল্প পরিচালকের। যশোর ইপিজেড স্থাপন প্রকল্পের পরিচালক মো. ইউসুফ পাশা বলেন, সবগুলো কন্ট্রাক্ট যখন হবে কোনটা আগে শেষ হবে এটাতো এখন প্রজেক্টের শুরুতে বলা যায় না।

তবে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা থাকবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, যশোর ইপিজেড নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬৭৮ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।

জমি অধিগ্রহণের টাকা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.